এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮৪ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৬৫ জন, সিলেট বিভাগের ৫ জন এবং রংপুর বিভাগের ১৭২ জন রোগী রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ৩৯ জন নারী।
ঢাকা/এমএসবি/বকুল
