কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে মিছিল টি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মারকাজ এলাকায় শেষ হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের সহস্রাধিক লোক মিছিলে বেনপার্টি ও লাঠিখেলা নিয়ে অংশ নেন। উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলায়মান হকের নেতৃত্বে মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সিনিয়র সহসভাপতি আব্দুস ছালাম কেরন, কলি আক্তার, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও মো. রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন ।
