কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার মহাদেও নদী ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতুর আশপাশের বিভিন্ন দিক পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থা, সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখেন।পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেতু দুটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত সড়কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে পাওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন রংছাতি ইউনিয়ন চেয়ারম্যান বাবুল পাঠান,লেঙ্গুরা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনই ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক, লেঙ্গুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী এবং বিএনপি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী ।স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা, ওই দুই নদীর ওপর সেতু নির্মাণ হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা -দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী ওয়াদার প্রথম ৪ টি বড় ব্রীজের মধ্যে কলমাকান্দায় বৃহত এ-ই দুটি প্রকল্প টেন্ডারের প্রকৃয়াদিন রয়েছে। যা সম্পন্ন হলে পর্যটন নগরী হিসেবে কলমাকান্দা বৃহত পরিসরে জায়গা পাবে।
