নেত্রকোণাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল
  11. বিনোদন
  12. ময়মনসিংহ
  13. রংপুর
  14. রাজনীতি
  15. রাজশাহী
আজকের সর্বশেষ সবখবর

২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

প্রতিবেদক
admin
১২ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
Link Copied!

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের প্রায় ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সভাপতি মজিবুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একই মামলার অপর দুই অভিযুক্ত তঞ্জিল খান ও সোহাগ খানের জামিন মঞ্জুর করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে মামলার তিন অভিযুক্ত হাজির হয়ে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুন মঞ্জুরি এ আদেশ দেন।

সমবায় সমিতির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়াদুদ বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেছেন।মামলার তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি মজিবুর রহমান, সেক্রেটারি তঞ্জিল খান ও সাবেক ম্যানেজার সোহাগ খানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে আক্কাছ মিয়া ও আ. ছবুর নামে সমিতির দুই সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

একই সঙ্গে একজনের বিরুদ্ধে ১০৯ ধারায় সহায়তার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমিতির বিভিন্ন হিসাব ও লেনদেনে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের মাধ্যমে সমিতির প্রায় ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

প্রধান অভিযুক্ত মজিবুর রহমান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত। তিনি পোগলা ইউনিয়নের মানপুর গ্রামের বাসিন্দা।