নেত্রকোণাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল
  11. বিনোদন
  12. ময়মনসিংহ
  13. রংপুর
  14. রাজনীতি
  15. রাজশাহী
আজকের সর্বশেষ সবখবর

কলমাকান্দায় অসুস্থ বিএনপি নেতার পাশে ডেপুটি স্পিকার

প্রতিবেদক
admin
৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান (সাজল) দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী । অসুস্থতার কারণে তাঁর পরিবারের আয়ের কোন লোক না থাকায় মানবেতর জীবন যাপন করছেন এই নেতা। নিয়মিত আয়ের কোনো উৎস থাকায় চিকিৎসা ও ঠিকমতো করতে পারছেন না। অবশেষে খবর পেয়ে রোববার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল তাঁর পরিবারের পাশে দাঁড়ান। ব্যক্তিগত অর্থায়নে তাঁর পক্ষ থেকে সাজ্জাদুর রহমান কে একটি ইজিবাইক উপহার দেওয়া হয়। ইজিবাইকটি ভাড়ায় পরিচালনার মাধ্যমে পরিবারটির নিয়মিত আয়ের ব্যবস্থা করার জন্যই এ উদ্যোগে নিয়েছেন তিনি । ডেপুটি স্পিকারে পক্ষ থেকে উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা তাঁর (রোগীর) এই উপহার তুলে দেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।