বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় অর্থ আত্মসাতের মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন রিকা উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান । এই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে যাওয়ার পর এবার সাময়িক বরখাস্ত হলেন তিনি। কলমাকান্দা উপজেলার রিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের নামে অর্থ আত্মসাৎ এবং এলাকায় রাজনৈতিক প্রভাব কাটিয়ে সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতনের অভিযোগ রয়েছে বলে যানান এলাকার স্থায়ী বাসিন্দা রতন মিয়া।তিনি আরও জনান বরখাস্ত কৃত শিক্ষক মজিবুর রহমান পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির সাবেক সভাপতি। কলমাকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরে আলম ৭ সেপ্টেম্বর তাঁর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
