নেত্রকোণাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল
  11. বিনোদন
  12. ময়মনসিংহ
  13. রংপুর
  14. রাজনীতি
  15. রাজশাহী
আজকের সর্বশেষ সবখবর

আমি সকলের এমপি হতে চাই – ডেপুটি স্পীকার

প্রতিবেদক
admin
২২ আগস্ট, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
Link Copied!

আমি সকলের এমপি হতে চাই – ডেপুটি স্পীকার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: আমি জনগণের কাছে ওয়াদাবদ্ধ আমি সকলের এমপি হতে চাই। আমি আমার ওয়াদার বরখেলাপ করি না। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন স্বাধীনতার পর কলমাকান্দার জনগণের চাহিদা অনুযায়ী যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল আনপরচুনেটলি ততটুক উন্নয়ন হয়নি।আমি আপনাদের কথা দিচ্ছি আগে যা হয়নি এর চেয়ে বেশি উন্নয়ন করব ইনশাআল্লাহ। স্বপ্ন যারা দেখে, তারাই একদিন ইতিহাস রচনা করে’—এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ী পঞ্চম, দাখিল অষ্টম, জুনিয়র বৃত্তি এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা ও বাইবেল পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থী আজিজুল ইসলাম মানহা এবং তানভীর আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন।অনুষ্ঠানে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধিত শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেন। এ ছাড়া বিভিন্ন বিখ্যাত লেখকের বইও শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, সাফল্যের এ অর্জন ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে হবে। নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।ডেপুটি স্পিকার আরও বলেন – আমি ওয়াদাবদ্ধ আমি বলেছিলাম আমি সকলের এমপি হতে চাই। প্রতি ওয়াক্ত নামাজ পরে স্বরন করি আমি আমার ওয়াদা রাখব। আমার চলার পথে ভূল হতে পারে কিন্তু উন্নয়নের পথে সবাই কে এক থাকতে হবে। আপনি যেন মৃত্যুর আগে দেখে যেতে পারেন কলমাকান্দা স্বপ্নের কলমাকান্দা হয়েছে। অবশেষে সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, জারি গান, নজরুলগীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।