নেত্রকোণাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল
  11. বিনোদন
  12. ময়মনসিংহ
  13. রংপুর
  14. রাজনীতি
  15. রাজশাহী
আজকের সর্বশেষ সবখবর

অ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা দ্বিতীয় সুপার কাপ পিএসজির

প্রতিবেদক
admin
১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Link Copied!

ইউরোপে নতুন মৌসুমের শুরুতেই আবারও ট্রফি জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

অস্ট্রিয়ার সালৎসবুর্গে বুধবার রাতে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় পিএসজি। ২০ মিনিটে খিচা কাভারাস্কেইয়া দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শটে ভিলার গোলরক্ষককে পরাস্ত করেন জর্জিয়ান ফরোয়ার্ড।

ভিলার ব্রায়ান মাজো পিএসজির বিপক্ষে সুপার কাপের ফাইনালে সমতাসূচক গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরে ভিলা। ১৭ বছর বয়সী ব্রায়ান মাজোর প্রতিযোগিতামূলক অভিষেকেই আসে সমতাসূচক গোল। জন ম্যাকগিনের ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত ভলিতে পিএসজির জালে বল পাঠান তরুণ এই ফরোয়ার্ড।

তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে গোল করেন দেজিরে দুয়ে। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোল দেন রেফারি ওমর আর্তান। ভিলার ডিফেন্ডার মাতি ক্যাশই দুয়েকে অনসাইডে রেখেছিলেন।

এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। গত মৌসুমেও সুপার কাপ জিতেছিল তারা। ফলে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুম এই ট্রফি জেতার কীর্তি গড়ল পিএসজি।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। কিন্তু আমার খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য দেখিয়েছে বলেই আমরা এভাবে খেলতে পেরেছি। শারীরিকভাবে হয়তো আমরা সেরা অবস্থায় নেই, কিন্তু আবারও এটি আমাদের মানসিকতা ও আমাদের সমর্থকদের প্রমাণ, যারা ট্রফি জিততে এবং মান ধরে রাখতে আমাদের সাহায্য করেছে।’

পিএসজির হয়ে দুয়ের গোলটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বকাপের পর সোমবারই অনুশীলনে ফিরেছিলেন তিনি। এরপরও এনরিকে তাঁকে একাদশে রাখেন এবং শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক।

জয়ের পর দুয়ে বলেন, ‘আমাদের মানসিকতা সবসময় জেতা এবং যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকা। আমাদের মূল লক্ষ্য এ বছর সবকিছু জেতা।’

অন্যদিকে ভিলার হয়ে গোল করা মাজোর অভিষেকটিও ছিল নজরকাড়া। ফিফার নিবন্ধন-সংক্রান্ত জটিলতার কারণে এত দিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি তিনি। সুযোগ পেয়েই গোল করে ইতিহাসের অংশ হলেন এই ১৭ বছর বয়সী ফরোয়ার্ড।

এই জয়ের পর নতুন মৌসুমে আরও পাঁচটি ট্রফি জয়ের সুযোগ থাকছে পিএসজির সামনে। এর মধ্যে পরের শিরোপার লড়াইয়েই রোববার ফরাসি সুপার কাপে লঁসের মুখোমুখি হবে তারা।

Source link