নেত্রকোণাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্যপ্রযুক্তি
  10. বরিশাল
  11. বিনোদন
  12. ময়মনসিংহ
  13. রংপুর
  14. রাজনীতি
  15. রাজশাহী
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লাগল মায়ের শরীরে

প্রতিবেদক
admin
১০ আগস্ট, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
Link Copied!

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এক তরুণকে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে থাকা ওই তরুণের মায়ের শরীরে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) নগরীর করিমনগরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিমুল বেগম (৪০) ওই এলাকার মুকুলের স্ত্রী। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫ জনের একটি সশস্ত্র দল মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে আসে। এ সময় হৃদয়কে না পেয়ে তারা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে থাকা তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

Source link