বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে ফের উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন। প্রায় তিন দশক পুরনো এই ঘটনায় একসময়ের রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ও পরস্পরবিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। রিজভীর দাবিকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও বানোয়াট’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শাবনূর জানান, ১৯৯৭ সালে আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল।
